1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: মাছের পোনা অবমুক্তসহ থাকছে নানা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

আাগামী ১৬ অগাস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার,৮ অগাস্ট বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সফরকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও সম্ভাব্য উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, সফরের অন্যতম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন।

এ সময় জাতীয় পর্যায়ে মৎস্যসম্পদে বিশেষ অবদানের জন্য নির্বাচিত দেশের ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও জানানো হয়।

সফর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেয়ার কর্মসূচির উদ্বোধন এবং ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতা প্রদান কার্যক্রমেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সফরটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং