1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

তাড়াইল উপজেলায় কর্মব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক সোহানা নাসরিন  

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বৃহস্পতিবার, ২৫ জুন সকাল ১০ টায় তাড়াইল উপজেলায় পৌঁছেই তিনি নানা উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক, তাড়াইল উপজেলা প্রশাসন কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বিভিন্ন সরকারী অফিসের  সমস্যা ও উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে খোঁজখবর নেন।  প্রতিটি কাজের ধাপকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন। পরে জেলা প্রশাসক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার, সেলাই মেশিন ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন, কৃষকের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণের পাশাপাশি তাড়াইল উপজেলা পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন, পোনা মাছ অবমুক্তকরণ,  প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি উপজেলার রাস্তাঘাট মেরামতের অগ্রগতি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি সেবা ও কৃষি পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিষয়ে ক্ষেত্রমত দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং