1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

হোসেনপুরে গীতা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের  ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোগ নিবেদন ও ভোগ আরতি, মহা প্রসাদ বিতরণ গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ২০০ কন্ঠে পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৯  জুন দুপুরে  শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী  কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।

শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও গীতা স্কুলের পরিচালক রাজীব চন্দ্র সাহার সঞ্চাচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  রাখেন, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক, অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকারসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন মন্দিরের কার্যনিবাহী পরিষদ, গীতা স্কুলের পরিচালক তপন মোদক,সজীব মোদক ও সৌরভ মোদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং