
বিনা নোটিশে আকস্মিকভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার, ২৭ মে সকাল আনুমানিক ১০ টার দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগিদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগিদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন।
এ সময় তিনি বলেন, “সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগিদেরদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ও কেয়ারটেকার সরকার সাতবার রিমাইন্ড দেয়ার পরও কোনো ভ্যাকসিন নেয়নি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ কটিয়াদী / পাকুন্দিয়া আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, হাসপালের দাষিত্বে থাকা ডা. পনির, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মীসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতারা।
Leave a Reply