1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

‎‎বুধবার,২০ মে  সকালে সিদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ,ইউপি সচিব মো. আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মিয়াসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।

‎এ সময় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু করা হয়। 

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে সামনে রেখে এ ইউনিয়নের ৬৩৪৭  টি  নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং