
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৮ ই মে সকাল সাড়ে এগারোটায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সজিব, ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার। বক্তব্য রাখেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন , সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেল, ইটনাউপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটিকমান্ডার বীরমুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া প্রমুখ। বক্তাগণ উপজেলা আইন শৃংখলা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সভা সমাপ্ত করেন।
Leave a Reply