1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার মামুন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলি এলাকার মৃত ইসরাইলের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

বুধবার, ১৩ মে রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জেলার ওসমানিনগর থানার ঢাকা-সিলেট হাইওয়ে রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং