1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনায় ধানের খড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো: আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার, ৪ মে বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং