1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ময়মনসিংহে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের মুক্তাগাছায়  সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।

সোমবার, ৪ মে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থনীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালিত আটোরিকশায় থাকা তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে যায়।

এ ঘটনায় ট্রাকের চালক, তার সহকারী ও অটোরিকশার চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের তারো পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের টিম লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং