1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তরুণ কনটেন্ট ক্রিয়েটর সাঈদ (২৬) আর নেই।

মঙ্গলবার, ১২ মে সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা বুধবার (১৩ মে) বাদ জোহর করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ভুষারকান্দা গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং