1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে জেলা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রথখোলা এলাকার বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়সংলগ্ন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম, আশফাকুল ইসলাম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীদের ভূমিকা স্মরণ করে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

নেতারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং