
কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ চাঁদ মিয়া নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে চাঁদ মিয়া সবার অজান্তেই বাড়ির সামনে টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে গর্তে পড়ে থাকতে দেখে । পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করে।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা নাগেরগ্রামএলাকায় ‘বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি।’
Leave a Reply