1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নিকলীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আশিক  নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের সুন্দরবন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক উপজেলার সুন্দরবন গ্রামের মো. তানজিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকের বাবা তানজিল মিয়া জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করেন। সম্প্রতি আশিকের মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশিক। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিকলী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং