1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে র‌্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকসাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার তিনজন হচ্ছেন, মো. শাহজাহান মিয়া (৩৬),  মোক্তার হোসেন (২৩) এবং মো. রিয়ান সওদাগর (২০)। এদের মধ্যে মো. মোক্তার হোসেন পেশায় একজন সিএনজিচালক।

রবিবার, ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলা সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান,র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং