1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কনক সভাপতি-শহীদ সম্পাদক-জামাল সাংগঠনিক সম্পাদক কুলিয়ারচর দলিল লেখক সমিতির নতুন কমিটি

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
সভাপতি: কনক কান্তি রায়

কিশোরগঞ্জের কুলিয়ারচর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের নিয়ে গঠিত কুলিয়ারচর দলিল লেখক সমিতি’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি কুলিয়ারচর সাব-রেজিস্টার অফিস সংলগ্ন সমিতি’র কার্যালয়ে প্রথমে কুলিয়ারচর দলিল লিখক সমিতি’র সভাপতি মো. হীরা মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কনক কান্তি রায়ের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের উপস্থিত ২২জন সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কনক কান্তি রায়কে সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন শহীদকে সাধারণ সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন সাবেক সভাপতি মো. হীরা মিয়া।

সাধারণ সম্পাদক: মো. দেলোয়ার হোসেন শহীদ

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রতন কান্তি রায়, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ১নং সদস্য মো. হীরা মিয়া, সদস্য মো. ফরহাদ উদ্দিন ও মো. নাছির উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক: মো. জামাল উদ্দিন

কমিটি গঠন শেষে নব-নির্বাচিত সভাপতি কনক কান্তি রায়, সাধারণ মো. দেলোয়ার হোসেন শহীদ ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন উপস্থিত সকলের নিকট দোয়া-আর্শীরবাদ ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং