1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলাতেও হাম রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল সকাল ১১টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন করেন।

এতে ২৪ হাজার ১শ’ ৩৩জন ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুকে হাম- রুবেলা টিকা প্রদান করা হবে। ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে ২৯৭টি ব্লক ও প্রতিষ্ঠানে ৩৭জন স্বাস্থ্য সহকারী পর্যায়ক্রমে আগামী ৭ মে পর্যন্ত হাম-রুবেলা টিকা প্রদান করবেন।

এসময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং