1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতির হার ৬২ শতাংশ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

শনিবার, ১৮ এপ্রিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ  পরিবেশেএই পরীক্ষা সম্পন্ন হয়।

গত ১৫ই এপ্রিল শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত উপজেলার দুটি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২২ জন অংশগ্রহণ করে। এতে উপস্থিতির হার ছিল ৬২ শতাংশ, যেখানে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উপজেলার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং চরনিখলা উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
মোট ১ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৫৩ জন বালক এবং ৩৬৯ জন বালিকা। ৬২২ জন পরিক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৬২ শতাংশ। অপরদিকে ৪০২ জন অনুপস্থিতি থাকায় অনুপস্থিতির হার ৩৮ শতাংশ।
১৬ই এপ্রিল পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্র দুইটি পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শান্ত পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান সার্বক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রগুলোর তদারকি ও পর্যবেক্ষণ নিশ্চিত করেন।
প্রায় ৪০ শতাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ জানান, অনুপস্থিতির পেছনে বেশ কিছু বাস্তবসম্মত কারণ রয়েছে। প্রথমত শ্রেণি পরিবর্তন: বর্তমানে পরীক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। দীর্ঘসূত্রিতার কারণে অনেকেই পরীক্ষার আগ্রহ হারিয়ে ফেলেছে। দ্বিতীয়ত পরিবার স্থানান্তর: অনেক শিক্ষার্থী তাদের বাবা-মায়ের সাথে কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে, যার ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। তৃতীয়ত: প্রস্তুতির অভাব: নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়া এবং অনেকের কাছে পর্যাপ্ত পাঠ্যবই না থাকাসহ বিবিধ কারণে উপস্থিতির হার কিছুটা কমেছে।
শিক্ষা কর্মকর্তা আরও জানান, অনুপস্থিতির সংখ্যা বেশি মনে হলেও, সামগ্রিক পরিস্থিতির বিচারে উপস্থিতির দিক দিয়ে আমরা জেলায় সন্তোষজনক অবস্থানে থাকবো বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং