1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

জাতীয় স্বার্থ সুরক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান গণতন্ত্রী পার্টির 

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র ৩দিন পূর্বে ড.ইউনুস সরকারের বাণিজ্য চুক্তির নামে  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। বিবৃতিতে তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত রাশিয়া থেকে সাম্প্রতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি আমদানির বিষয়টি জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় আরও কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ অতীতে যেভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি বর্তমান সময়েও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা ও সার্বভৌমত্ব  মর্যাদা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং