1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

মানবতার হাত বাড়ালেন জাকির হোসাইন, উপকৃত ৩ দরিদ্র পরিবার

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফল উদ্যোক্তা ও সিনার ট্রান্স ইঞ্জিনিয়ারিং SDN. BHD (মালয়েশিয়া)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। তার ব্যক্তিগত উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চর মধ্যপাড়া মহিউস সুন্নাহ কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে ৩শ’ জন গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়, যা বর্তমান সময়ে অসচ্ছল মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জাকির হোসাইনের এমন উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান (দুবাই, সংযুক্ত আরব আমিরাত), আউজি ফ্যাশন বিডি ও আউজি রেন্ট এ কার মিরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জিয়াউল হক জিয়া,  চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন  যুবদলের সদস্য সচিব মো. শাহনুর রহমান পলাশ,  যুগ্ম আহ্বায়ক মো. ছামিদুল ইসলাম ছানি, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, সুলতান বেপারী এবং ছাত্রদল নেতা মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা জাকির হোসাইন দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, তার এ মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয় সুবিধাভোগীরা জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।

শেষে জাকির হোসাইন বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং