1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কুলিয়ারচরে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা 

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বাধীনতার পক্ষের শক্তি বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার, ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।

গণসংযোগে অংশ নেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, আহ্বায়ক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জসিম উদ্দিন ওরুফে জজ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও বীরমুক্তিযোদ্ধা  মো. ফজলুল হক প্রমুখ।

এসময় তারা বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এসেছি আলম ভাইয়ের জন্য ভোট চাইতে। আলম ভাই ভালো ও যোগ্য ব্যক্তি। আলম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে আমরা একজন ভালো এমপি পাবো, ভালো মন্ত্রী পাবো। আমরা আলম ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকে একটা ভোট চাই। আপনারা আলম ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং