
কিশোরগঞ্জের করিমগঞ্জে পৃথক দুটি অভিযানে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একাধিক আভিযানিক দল।
প্রথম অভিযানে মো. ফারুক (২৭)কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার, ৬ জানুয়ারি বেলা সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে জুনায়েদ মিয়া (২৫), মনুসুর মিয়া (২২) এবং কুলসুমা আক্তার রিনা (১৯)কে ২৫ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তারা সকলেই জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার, ৬ জানুয়ারি বেলা পৌনে ১টার দিকে তাদেরকে করিমগঞ্জ উপজেলার চামটা বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদে বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামালা দায়ের করে তাদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply