1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে বচসায় সৃষ্ট মারামারিতে একজনের মৃত্যু

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে বচসায় সৃষ্ট মারামারিতে আইয়ুব আলী (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সকালে ইটনা উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিলঘুষি ও মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, মুরগি কেনার সময় সিরিয়াল নিয়ে তর্কের জেরে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন-চারজন মিলে আইয়ুব আলীকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, আইয়ূকবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরও পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং