1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কালনী নদীর পাড়ে যুবক হত্যাকাণ্ড: মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যেই দুই আসামি গ্রেফতার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া যুবক সফিক মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের মাত্র ৮ ঘণ্টার মধ্যেই দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

শনিবার, ২০ জুন সকালে গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত সফিক মিয়া আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের দ্বিতীয় ছেলে। গত শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়রা কালনী নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-১৩, তারিখ ২০ জুন ২০২৬, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার দুইজন হলেন আবদুল্লাহপুর মুন্সিবাড়ির মৃত শের আলীর ছেলে হান্নান মিয়া (৪২)এবং একই এলাকার জামিরাবাড়ির মো, ছিদ্দিকুর রহমানের ছেলে ফরহাদ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মামলা রুজুর মাত্র ৮ ঘণ্টার মধ্যে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামান বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।”

দ্রুত সময়ে আসামি গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং