1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মো. সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের  তাড়াইলে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় বিচি আটকে ঋত্বিক সাহা নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার, ১০ মে সন্ধ্যায় উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ঋত্বিক সাহা উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়িতে পরিবারের সাথে লিচু খাচ্ছিল ঋত্বিক। এসময় হঠাৎ একটি লিচুর বিচি তার শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে  তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং