1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা মীর আব্দুল করিমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মীর আব্দুল আব্দুল করিমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার, ১১ এপ্রিল বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পাগলা মসজিদ সংলগ্ন গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

তিনি গত শুক্রবার, ১০ এপ্রিল সন্ধ্যা সোয়া সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি… ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

মরহুম আব্দুল করিমের মৃত্যুর খবরে কিশোরগঞ্জ পৌরসভাধীন হারুয়াস্থ মরহুমের নিজ বাসভবন মীর বাড়িতে ছুটে যান অনেকে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার ও দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা মাজহার মান্না গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং