1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ইটনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনাসভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৮ই মার্চ সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এতে আরো বক্তব্য রাখেন, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, ইটনা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সজিব, এনজিও প্রতিনিধি সুজন কুমার বাকছি প্রমুখ।

বক্তাগণ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক পরশ মনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং