1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালেকের ইন্তেকাল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রামের সোনাই দিঘির পূর্ব পাড়ার কৃতী সন্তান, হাটখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালেক (মাস্টার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার,  দুপুর পৌনে দুইটার কিছু আগে  নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও অবদান স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে। দাফনের সময় গার্ড অব অনার প্রদান করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং