1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সরকারের উপদেষ্টা হলেন নান্দাইলের ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম

স্টাফ রিপোর্টার,স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের কৃতি সন্তান, সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম ওরফে সূর্যকে নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, তবুও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের কারণে বিএনপি হাইকমান্ড তাঁকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মান জানিয়েছেন। তাঁর এই নিয়োগ নান্দাইলবাসীর জন্য এক বড় প্রাপ্তি।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আদেশক্রমে জারিকৃত এই আদেশে ব্রিগেডিয়ার শামসুল ইসলামসহ পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং পাঁচজনকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে এই উচ্চমর্যাদায় আসীন করার মাধ্যমে তাঁর দীর্ঘদিনের দেশপ্রেম ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগত সিদ্ধান্তে তিনি সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি, তবে বিএনপি হাইকমান্ড তাঁর মেধা, অভিজ্ঞতা এবং দলের প্রতি নিষ্ঠাকে গুরুত্ব দিয়ে তাঁকে সরকারের এই উচ্চপদে স্থলাভিষিক্ত করেছে।
 
একজন অভিজ্ঞ ও দক্ষ সামরিক কর্মকর্তার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া নান্দাইলের সার্বিক উন্নয়নের জন্য আশির্বাদ হয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল। নান্দাইল পৌরসভাসহ ইউনিয়নের পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষ ও তাঁর সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং