1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

হোসেনপুর উপজেলায় ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান।

একই পরিবারের দু’জনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং