
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জালাল উদ্দীন দুই উপজেলার ১৭০টি ভোটকেন্দ্রে ২৪ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে মো. জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল) নূর উদ্দীন আহাম্মেদ, তিনি পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ময়ূর) মো. আনিসুজ্জামান খোকন পেয়েছেন ৩৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল) মো. আফজাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) মো. আবুল বাশার রেজওয়ান পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী (টেলিভিশন) মো. বিল্লাল হোসেন পেয়েছেন ২২২ ভোট ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক) মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৯৫ ভোট।
Leave a Reply