1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসা যুবকের দুই বছরের কারাদণ্ড

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসা এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত ওমর ফারুক (১৮) পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ দেন। সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস তথ্যটি নিশ্চিত করেন। 

জানা গেছে, পৌরসদরের ১০৫নং চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন ওই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এ দণ্ডাদেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং