1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,হোসেনপুর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য আড়াইবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরশ মিয়া (২১) উপজেলার মধ্য আড়াইবাড়ীয়া  গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে পরশ মিয়া একটি বাসার ফ্রিজে বৈদ্যুতিক  সংযোগ দেয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পরশের মৃত্যু ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং