
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৩শে নভেম্বর সকাল ১০টায় দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণ উদ্বোধন করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় ওইা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯টি ইউনিয়নের ১০৮জন ইউপি সদস্যকে ধারাবাহিকভাবে গ্রাম আদালতের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। ইটনা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মো. মাসুদুর রহমান।
Leave a Reply