1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল চাপায় নিহত পাকুন্দিয়ার পিতা-পুত্রের দাফন সম্পন্ন

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

              

নরসিংদিতে ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ১০ বছরের শিশু পুত্র ওমরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার, পৌর এলাকার উত্তরপাড়ায় নিজ বাড়ির সামনে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় পারিবারিক গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, শুক্রবার সাড়ে ১০টার দিকে ভুমিকম্পে দেয়াল চাপা পড়ে পিতা-পুত্র নিহত হন। পরে শুক্রবার সকাল ১১ দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

একই ঘটনায় দেলোয়ার হোসেন উজ্জ্বলের দুই কন্যা গুরুতর আহত হয়ে বর্তমানে নরসিংদি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির কারণে দেলোয়ার হোসেন উজ্জ্বল স্ত্রী-সন্তানসহ নরসিংদীর একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় বাসার পাশের তারা দেয়াল  চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং