
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১১ নভেম্বর সকালে আচমিতা বাজারে বিএনপি নেতা আব্দুল হান্নানের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান বলেন, গত ৩ নভেম্বর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আচমিতা এলাকার মাসুদ মিয়ার সঙ্গে তারই চাচাতো ভাই শাকিলের ঝগড়ার ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পরে ওই ঘটনার জের ধরে তার ছেলে কলেজছাত্র জুনায়েদকে প্রধান অভিযুক্ত করে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনার সঙ্গে তার বা তার পরিবারের কোনও সম্পৃক্ততা নেই। স্থানীয় একটি মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ সময় আচমিতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply