
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একলাছ উদ্দিন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার, ১০ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে নিজ বাড়ি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত একলাছ উদ্দিন বড় আজলদী গ্রামের মো. জালাল উদ্দিন বেপারি ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানান যায়. এখলাছ উদ্দিন সুখিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকালে তার বাড়ির পাশে নিজ পুকুরে সেচ দিয়ে পানি দেওয়ার জন্য সেচ পাম্প ঠিক করানোর জন্য বা ফার্মে যান। বিদ্যুৎ না থাকায় দুপুর ১২ টার দিকে বাড়িতে এসে পুকুরে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খেয়ে তিনি মাটিতে পড়ে গেলে মাথায় আঘাত লাগে। তিনি তৎক্ষনাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে লোকজন চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানা কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, পাকুন্দিয়া উপজেলা বড় আজলদী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে জানতে পারি তার নিজ পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply