1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

করিমগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,  করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার,২৪ অক্টোবর বিকেলে পৌরসভার পুরাতন বাঁশ মহালে করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান দুলাল সিকদার।  বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির এবং বিএনপি নেতা হাফিজুল ইসলাম তুহিন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং