1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা আটটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।

রবিবার, ২০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় রূপ নিয়ে পাশের আরও তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনটি টিনশেড ঘর, আসবাবপত্র, কাপড়, ও গবাদিপশু সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেয়ায় আরো অন্তত ১০ লাখ টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং