1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মালদ্বীপে নারী ক্যারমে খেলতে যাচ্ছেন কিশোরগঞ্জের শিক্ষা কর্মকর্তা মাকছুদা

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা যাচ্ছেন বিশ্বকাপ নারী ক্যারম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার সপ্তম আসর।

বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট চারজন নারী খেলোয়াড়, যার মধ্যে রয়েছেন, ঢাকার একটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আফসানা নাসরিন, সাতক্ষীরার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারজানা বানু শিল্পী, ঢাকার একজন খেলোয়াড় আছিয়া খাতুন, এবং কিশোরগঞ্জের শামছুন নাহার মাকছুদা।

শামছুন নাহার মাকছুদা জানিয়েছেন, তিনি ১৭ অক্টোবর শুক্রবার এ চূড়ান্ত মনোনয়নের খবরটি পেয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারম খেলার মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করতে উন্মুখ।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত মহিলা ক্যারম খেলোয়াড় বাছাই কার্যক্রমে ১০ জন নারী খেলোয়াড়ের মধ্যে লীগ পদ্ধতিতে উপরোক্ত চারজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

শামছুন নাহার মাকছুদা এবং তার সহকর্মী খেলোয়াড়রা আশা প্রকাশ করেছেন যে, তারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন এবং দেশের জন্য সাফল্য এনে দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং