1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 

সোমবার, ১৩ অক্টোবর দুপুরে  উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ একেএম শাহজাহান কবির , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. উজ্জ্বল হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান ও প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ। 

আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগকালীন বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং