
সারা দেশের মতো কিশোরগঞ্জের হোসেনপুরেও আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার,১২ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে হোসেনপুর উপজেলার ৫৮ হাজার ৭০৬ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৪৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা এবং সহকারী সার্জন ডা. ইয়াসিব হাসিব খান প্রমুখ।
Leave a Reply