1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের উদ্যোগে শ্যুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের উদ্যোগে শ্যুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাব প্রাঙ্গনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মাহমুদুল ইসলাম তালুকদার প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে আমন্ত্রিত অতিথিগণ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মোরাদ রেজা,শফিকুল আলম শিপলু।

এছাড়া রাইফেলস ক্লাবের কর্মকর্তা কর্মচারীগণও র‌্যালিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং