1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের  নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম  পাকুন্দিয়া  উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৭অক্টোবর  দুপুরে কিশোরগঞ্জের  পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে  মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরামের  এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া  উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরামের  সভাপতি আতাউর রহমান সোহাগের  সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক ও কিশোরগঞ্জের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রাথী শফিকুল ইসলাম মোরল।, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ক,ম নুরুল আমিন, কিশোরগঞ্জ জেলা শাখার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয কমিটির যুগ্ম মহাসচিব মাজহারুল আলম ভূঞা,  সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কিশোরগঞ্জ সদর শাখা আহ্বায়ক ফরিদ উদ্দিন , হোসেনপুর  শাখার আহবায়ক হেলাল উদ্দিন  , পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌরসভা সাবেক  ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কদ্দুস মোমেন, কটিয়াদী ফেকামারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব  , পাকুন্দিয়া  উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবদুল জব্বার।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা উপজেলার নেতৃবৃন্দ পরিচিতি সভায়  বক্তব্য রাখেন।

কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল আলম বাবু ও সাধারণ সম্পাদক আবুল হাসিম বুলবুলের  সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভা শুরুর আগে নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং