1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

অষ্টগ্রামে টানা ৫২ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার গ্রাহক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ছয়টি খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলায় প্রায় ৩০ হাজার গ্রাহক টানা ৩৭ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

গত সোমবার, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে আট ইউনিয়নের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, হাসপাতাল ও বিভিন্ন বিদ্যুৎনির্ভর কাজে অচলাবস্থা তৈরি হয়। বিশেষ ভোগান্তিতে পড়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা, চার্জ দিতে না পারায় তারা রাস্তায় নামতে পারছেন না।

সোমবার সারাদিন মিঠামইন জোনাল অফিসের কারিগরি দল হাওরে বাঁশের খুঁটি দিয়ে বিকল্প টাওয়ার বসানোর চেষ্টা চালালেও পুরোপুরি বিদ্যুৎ চালু সম্ভব হয়নি। রাতে আংশিকভাবে অষ্টগ্রাম সদর এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন করে কাজ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ছয়টি বাঁশের খুঁটি বসানো হলেও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

বুধবার, ১৭ সেপ্টেম্বর সকাল থেকে আবারও সরঞ্জাম নিয়ে কাজ করছেন পল্লী বিদ্যুতের কারিগরি কর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলার সব ইউনিয়নে বিদ্যুৎ পেতে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত সময় লাগতে পারে।

মিঠামইন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ ফাখরুল ইসলাম বলেন, হাওরের প্রবল স্রোতে খুঁটি পড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিকল্প উপায়ে বাঁশের টাওয়ার বসানো হচ্ছে। যত দ্রুত সম্ভব গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বর্তমানে মিঠামইন জোনাল অফিসের আওতায় অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনার আংশিক এলাকায় ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং