1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ; নিহত ১, আহত অন্তত ৩০

রায়হান জামান।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫৮৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার, ২২ অগাস্ট বেলা ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নতুন বাজার হাবিবনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা দুই গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে হিমেল (৩০) নামে একজন নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হিমেল (৩০) সদর উপজেলার বৌলাই চরপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক এমদাদ ও জেলা যুব দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাজনের মধ্যে দীর্ঘদিনের মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে শুক্রবার সকালে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে হিমেল চিকিৎসাধীন মারা যান। এছাড়া অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুইগ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। একজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং