1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কটিয়াদী সড়কে প্রাণ দাদি-নাতনীর, আহত ৫

রায়হান জামান।।
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার, ১৬ অগাস্ট সকাল ১০টার দিকে উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় একটি ট্রাকের চাপায় দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাদি ও নাতনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন— আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার নাতনি মারিয়া আক্তার (৮ মাস)। মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান।

আহতরা হলেন—মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানিয়েছেন, তারা কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে এক রোগি দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেন। তবে শিশু মারিয়া পথে মারা যান এবং রাতে দাদি ফরিদা আক্তারও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং