
কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসমাইল (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার ৬ অগাস্ট দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার দক্ষিণ মাধখলা এলাকার মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন দুপুরে মাধখলা চৌরাস্তা বাজারের শামীম কম্পিউটার দোকানের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে ইসমাইলের। ধাক্কা লাগার সাথে সাথেই মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply