1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ জহুরা খাতুনের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার,১ অগাস্ট রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জহুরা খাতুন উপজেলার মাকরঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কাচামাটিয়া নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানজিদ ইমরান সাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে বলেন, শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং