1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে শিক্ষানুরাগী মাজহারুল হক মুকুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার,কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রয়াত মো. মাজহারুল হক মুকুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ অগাস্ট বাদ আছর ছয়সূতী ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে ছয়সূতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম ও ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী (বাবুল)।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বায়ক কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং