1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং বিশেষ সম্পদ। তাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার, ২১ জুলাই  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৭টি হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. হাসান কিবরিয়া, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

উপজেলা সমাজসেবা অফিসার মো. হাসান কিবরিয়ার বিতরণ অনুষ্ঠানে বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ । তাদের চলার পথ যেন কোনোভাবেই রুদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে তাদের চলাচলের স্বাধীনতাকে আরও গতিশীল ও বেগবান করার এই প্রচেষ্টা তারই অংশ। আমরা বিশ্বাস করি, এই হুইলচেয়ার ও ট্রাই সাইকেলগুলো তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং সমাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ্য করে তোলা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

তিনি আরো বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান আমাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ তাদের জীবনকে আরও স্বাবলম্বী করতে সাহায্য করবে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সমাজের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি তার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত না হন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং